Posts

Showing posts from October, 2021

পেয়েছি তাকে

 পেয়েছি তাকে জীবনে যারে চেয়েছিনু মনে দেখেছি তারে নয়নের কোনে। হৃদয় পানে  আমার রয়েছে যত কথা বলিতে না পারি। তবুও তারে পেয়েছি আমি আমারি হৃদয় মাঝে।

যেতে দাও

 যেতে দাও যে যেতে চায় তাকে যেতে দাও ক্ষমতা যদি থেকে থাকে তোমার ধরে রাখতে তাকে তাহলে তাকে যেতে দিওনা। তবুও যদি যেতে চায় সে তাকে অনুরোধ কর একটিবার তোমার কথা শুনতে যদি শুনতে চায়  তাহলে বল তোমার মনের কথা তারপরও যদি চলে যেতে চায় তাহলে ভেব সে তোমার নয় যেতে দাও তাকে।

থাকবেনা কিছূ

 থাকবেনা কিছু জীবনের কোন এক সময় চলে যাব আমরা থাকবেনা কেউ পৃথিবীতে থেকে যাবে কছিু স্মৃতি সব ভেঙ্গে তছনছ হয়ে যাবে থাকবেনা নীল আকাশে উড়ন্ত পায়রার দৃশ্য থাকবেনা কাল বৈশাখী ঝড় থাকবে শুধ ধ্বংসাবশেষ থাকবেনা কিছু ভাল জিনিষ।

সেদিন

 সেদিন                                                                                                                    সময়-১৯৯২ গোলাপের কাঁটার আঘাতে মনে পড়ে গেল তোমারর কথা। সেদিন তুমি দাড়িয়েছিলে ফূল হাতে মালঞ্চের পাশে আমি চেয়েছিলাম ফুল তোমার কাছে তুমি বললে, ফুল আমায় মানাবেনা। আমি বললাম  তবে!! তুমি খোপায় পড়। তুমি রাগে হয়ে বললে! তোমার ইচ্ছে তুমি যা খুশি তাই করবে ফুল দিয়ে। আমি তাকিয়ে রইলাম  তোমার দিকে ভাবলাম ! রাগলে তোমায় আরও ভাল লাগে।

ব্যাথা

 ব্যাথাঁ                                                                                                                                                       সময়-১৯৯২ হৃদয় কোনে ব্যাথা জেগেছে তোমারে না পাবার ব্যাথায়। গ্রীষ্মের পলায়নে এসেছে বর্ষা জল জমা হয়েছে নয়নের মাঝে। মনের মাঝে মেঘ জমেছে তোমারি নির্বাসনে। আমারি হৃদয় তোমারি অপেক্ষায়  বুঝবেনা তুমি হাজার বছরেও। জোৎস্না রাতে তোমায় দেখেছি মুগ্ধ হয়েছি আরও একবার। তোমারে ভেবেছি আমি বহুবার তুমি ভাবনি আমাকে একটিবার। হৃদয় কোনে ব্যাথাঁ জেগেছে তোমারে না পাবার ব্যাথায়। 

প্রেসক্লাব

 প্রেসক্লাব                                                                                                     সময়- ১৯৯২ প্রেসক্লাব হৈ চৈ চেচামেচি চাঁপাবাজি বক্তৃতা না পাবার অভিযোগ।                                                                                                                             ...

প্রত্যাশা

 প্রত্যাশা                                                                                                                                                                           সময়-১৯৯২ কাঙ্খিত প্রত্যাশা অর্জিত হয়নি সপ্নীল আধারে হারিয়ে গেছে। যাযাবরের মত  উড়ে গেছে শীতের পাখিরা চোখের অশ্রু শুকিয়ে গেছে সবুজ ঘাস মাড়িয়ে  করেছে বিবর্ণ ওষ্ঠের হাঁশি মরে গেছে। রামধনু রং দিয়ে সাজিয়েছে পৃথিবী। হৃৎপিন্ডের চিৎকার স্তব্ধ হয়েছে। চাঁদ হয়েছে কলঙ্কিত তবুও পূরণ হয়নি প্রত্যাশা

সীমাবদ্ধতা

  সীমাবদ্ধতা তারাদের সাথে মিতালী করতে চেয়েছি বহুবার বোঝেনি সে  আমার মনের ভাষা। ভোরের কুয়াশা ঠেলে যেতে চেয়েছি বহুদূর যেতে দেয়নি সে আমায় তারই কাছ হতে। পূর্ণিমাকে দেখতে চেয়েছি অমাবস্যাকে ঠেলে দেখতে আমি  পাইনি তাকে অমাবস্যার মাঝে। জোয়ারের  মাঝে দেখতে চেয়েছি   ভাটার আগমন জোয়ার আমায়   দেখতে দেয়নি তারই আগমন গ্রীষ্মের মাঝে দেখতে চেয়েছি বর্ষার বারিধারা পাইনি তাকে গ্রীষ্মের মাঝে আমার মতন করে।

মরিচীকা

 মরিচীকা  (কবিতাটি ১৯৯৩-১৯৯৪ ঢাকা সিটি কলেজের বার্ষীকিতে ছাপা হয়) মরুভূমির মরিচীকা দেখলে মনে হয় জল আসেলে তো জল নয় যেন মিছে আশা।               তবু সবাই ছূটছে                ছুটছে তো ছুটছে                     সামনেতে মরিচীকা                             আসলে তো কিছু নেই!!                                                                            মিথ্যেতো মরিচীকা                                            ...

বিশ্বাস

বিশ্বাস   বিশ্বাস!          তুমি কি?           তুমি কোথায়?           তুমি কেন? তুমি যদি হও রামধনু তবে কেন এত ক্ষণিকের? তুমি যদি হও আকাশ তবে কেন েএত মেঘ? তুমি যদি হও আনন্দ তবে কেন এত বেদনার ছায়? তুমি যদি হও বেঁচে থাকা তবে কেন এত মৃত্য? বিশ্বাস তুমি কেন ক্ষণস্থায়ী হলে!!

ভূল

 ভূল চেয়ে দেখ পেছনের পথে অজস্র ভূল ছড়িয়ে ছিটিয়ে আছে একটি ভূল তুলে নাও তুমি জিজ্ঞেস করে দেখ তার বয়স কত? আর একটি ভূল তুলে নাও জিজ্ঞেস কর তার বয়স কত? আরও একটি ভূল তুলে নাও জিজ্ঞেস করে দেখ তার পরিচয় কি? এবার তোমাকে তুমি প্রশ্ন কর তুমিই কি করেছিলে এ ভূল? যদি তোমার হয়  তাহলে  মনে রেখ ভুলের প্রায়শ্চিত্ত তোমাকেই করতে হবে!! মনে রেখ অজস্র ভূলে ভরা  তোমার এ জীবন ব্যর্থ!!

চৌদ্দশ

 চৌদ্দশ রবীন্দ্রণাথের চৌদ্দশ্ আছে কি কোন দুর্বোধ্য নজরুল লিখেছিল ঐ চৌদ্দশের মাঝে পেয়েছেটা কি? বুঝেছি কি মোরা আজও অবধি। লিখেছিল কেন দুজনে ঐ? আছে কি কোন অদৃশ্য হৃদয় ষ্পর্শ? বুঝেছি কি মোরা  আজও অবধি? হৃদয় দিয়ে লিখেছিল তারা তাঁদেরই ভালবাসার কথা ভােলবেসে তারা দিয়েছে অনেক আমারও আছি তঁদেরই দলে।

পৃথিবী

 পৃথিবী গোল এক ফুটবল নাম তার পৃথিবী দিন শেষে রাত আসে রাত শেষে দিন আসে যেন এক বিষ্ময়! আছে  এই গোলকে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু মাঝেখানে আছে শুধু মানুষেরই বিষ্ময়।