ব্যাথা
ব্যাথাঁ
সময়-১৯৯২
হৃদয় কোনে ব্যাথা জেগেছে
তোমারে না পাবার ব্যাথায়।
গ্রীষ্মের পলায়নে এসেছে বর্ষা
জল জমা হয়েছে নয়নের মাঝে।
মনের মাঝে মেঘ জমেছে
তোমারি নির্বাসনে।
আমারি হৃদয় তোমারি অপেক্ষায়
বুঝবেনা তুমি হাজার বছরেও।
জোৎস্না রাতে তোমায় দেখেছি
মুগ্ধ হয়েছি আরও একবার।
তোমারে ভেবেছি আমি বহুবার
তুমি ভাবনি আমাকে একটিবার।
হৃদয় কোনে ব্যাথাঁ জেগেছে
তোমারে না পাবার ব্যাথায়।
Comments
Post a Comment