যেতে দাও
যেতে দাও
যে যেতে চায়
তাকে যেতে দাও
ক্ষমতা যদি
থেকে থাকে তোমার
ধরে রাখতে তাকে
তাহলে তাকে যেতে দিওনা।
তবুও যদি যেতে চায় সে
তাকে অনুরোধ কর
একটিবার তোমার কথা শুনতে
যদি শুনতে চায়
তাহলে বল তোমার মনের কথা
তারপরও যদি চলে যেতে চায়
তাহলে ভেব সে তোমার নয়
যেতে দাও তাকে।
Comments
Post a Comment