ভূল
ভূল
চেয়ে দেখ পেছনের পথে
অজস্র ভূল ছড়িয়ে ছিটিয়ে আছে
একটি ভূল তুলে নাও তুমি
জিজ্ঞেস করে দেখ তার বয়স কত?
আর একটি ভূল তুলে নাও
জিজ্ঞেস কর তার বয়স কত?
আরও একটি ভূল তুলে নাও
জিজ্ঞেস করে দেখ তার পরিচয় কি?
এবার তোমাকে তুমি প্রশ্ন কর
তুমিই কি করেছিলে এ ভূল?
যদি তোমার হয়
তাহলে মনে রেখ
ভুলের প্রায়শ্চিত্ত তোমাকেই করতে হবে!!
মনে রেখ অজস্র ভূলে ভরা
তোমার এ জীবন ব্যর্থ!!
Comments
Post a Comment