মরিচীকা
মরিচীকা
(কবিতাটি ১৯৯৩-১৯৯৪ ঢাকা সিটি কলেজের বার্ষীকিতে ছাপা হয়)
মরুভূমির মরিচীকা
দেখলে মনে হয় জল
আসেলে তো জল নয়
যেন মিছে আশা।
তবু সবাই ছূটছে
ছুটছে তো ছুটছে
সামনেতে মরিচীকা
আসলে তো কিছু নেই!!
মিথ্যেতো মরিচীকা
তবু তারা ছুটছে
মরিচীকার পিছে
ছুটছে তো ছুটছে।
আজকের সত্য
মরিচীকা হলো না?
তবে সবাই ছুটতো
সত্যের পিছে ছুটতো।
মিথ্যেতে আছে শুধু
একরাশ বেদনা
তবু তারা ছুটছে
ছুটছে তো ছুটছে।
Comments
Post a Comment